আগামীকাল ২৯ জুন, সোমবার ২০২৬-২৭ অর্থবছরের #বাজেট পাস প্রসঙ্গে অভিজ্ঞতা অর্জন ও দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক গবেষণার জন্য জাতীয় #সংসদে মাননীয় স্পিকারের নিকট হতে নানা জটিলতার মধ্য দিয়ে উপস্থিত থাকার অনুমতি পেয়েছে। #মির্জাপুরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ #বাবলুর রহমানের পুত্র এবং এলাকার কৃতি সন্তান মোঃ হাসান আলী #সজল (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী) এছাড়াও তার সাথে উপস্থিত থাকবে তার আরো কয়েকজন সহপাঠী,শিক্ষক ও রাবির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড.এ.এন.কে নোমান। তার জন্য শুভকামনা রইল।
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
২৪ ঘন্টার ব্যবধানে Intel এর ১৭% শেয়ার দরের পতন হয়েছে
২৪ ঘন্টার ব্যবধানে Intel এর মতো টেক জায়ান্ট কোম্পানির প্রায় ১৭% শেয়ার দরের পতন হয়েছে। কেন একটা বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রির কোম্পানি এভাবে আস্থাহীনতার শিকার হলো?
এই প্রশ্নের উত্তরই ইন্টারনেট জুড়ে খোঁজার চেষ্টা করতেছিলাম। এর মাঝে ওয়াল স্ট্রিট জার্নালের একটা সাম্প্রতিক বিশ্লেষণ খেয়াল করলাম যেইটা টেক ইন্ডাস্ট্রির বর্তমান জিওপলিটিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল ডাইনামিক্স বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্টিকেলের মূল প্রতিপাদ্য "Intel Problems Trump Bump" । ওয়াশিংটনের পলিটিক্যাল হাওয়াবদল বা ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য প্রটেকশনিস্ট পলিসি হয়তো স্টক মার্কেটে সাময়িক চাঙ্গাভাব বা Bump তৈরি করতে পারে, কিন্তু Intel এর ফান্ডামেন্টাল এবং স্ট্রাকচারাল সমস্যাগুলো এর চেয়েও অনেক গভীরে আছে।
সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম নিয়ে যারা খোঁজখবর রাখেন, তারা জানেন যে Intel এর বর্তমান সংকট নিছক পলিসি বা ফান্ডিং এর অভাব নয়, বরং এইটা একটা দীর্ঘমেয়াদী এক্সিকিউশন গ্যাপ এর ফলাফল। NVIDIA যখন AI Computing এবং GPU আর্কিটেকচারে একচেটিয়া আধিপত্য বিস্তার করছে এবং TSMC যখন ম্যানুফ্যাকচারিং প্রসেস বা লিথোগ্রাফিতে নতুন স্ট্যান্ডার্ড সেট করছে, Intel তখন নিজেদের লিগ্যাসি বিজনেস মডেল এবং ফাউন্ড্রি সমস্যার জট খুলতেই ব্যস্ত। ট্রাম্পের ট্যারিফ পলিসি হয়তো ইম্পোর্টেড চিপের ওপর শুল্ক বসিয়ে ডোমেস্টিক মার্কেটকে কিছুটা সুবিধা দিতে পারে, কিন্তু পলিসি দিয়ে তো আর সিলিকন Yield Rate বা প্রসেসর এফিশিয়েন্সি বাড়ানো সম্ভব নয়।
ইনটেলের জন্য এখনকার সময়টা "মেক অর ব্রেক" এর মতো হয়ে গেছে। তাদের IDM 2.0 স্ট্র্যাটেজি এবং ভবিষ্যৎ নির্ধারণকারী 18A প্রসেস নোড যদি টেকনিক্যালি এবং কমার্শিয়ালি সফল না হয়, তবে কোনো পরিমাণ সরকারি ভর্তুকি বা রাজনৈতিক আনুকূল্য এই জায়ান্টকে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে পারবে না। ইনভেস্টররা হয়তো সেন্টিমেন্টের ওপর ভিত্তি করে আশবাদী হতে পারেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং রিয়েলিটি বলছে রিকভারির পথটা বেশ জটিল।
আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির জন্য হয়তো ইনটেলকে রাষ্ট্রীয়ভাবে বাঁচিয়ে রাখা হবে, কিন্তু সিলিকন ভ্যালির নিষ্ঠুর প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পলিটিক্যাল ব্যাকআপ যথেষ্ট নয়, দরকার পিওর ইনোভেশন। এখন সামনে দেখার বিষয়, ইনটেল প্রযুক্তির এই দৌড়ে নিজেকে রি-ইনভেন্ট করে লিডারশিপ পুনরুদ্ধার করতে পারে, নাকি তারা ধীরে ধীরে কেবল একটা রাষ্ট্র সমর্থিত ম্যানুফ্যাকচারিং ব্যাকআপেই সীমাবদ্ধ হয়ে পড়ে।
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
টাঙ্গাইল মির্জাপুরে স্ত্রীকে গোপনে তালাক দিয়ে প্রবাসে পালানো নাজিম দেওয়ান তিন বছর পর গ্রে প্তার!
টাঙ্গাইল মির্জাপুরে স্ত্রীকে গোপনে তালাক দিয়ে প্রবাসে পালানো নাজিম দেওয়ান তিন বছর পর গ্রে প্তার!
স্ত্রীকে গোপনে তালাক দিয়ে তিন বছরের কন্যাসন্তানকে ফেলে রেখে আত্মগোপনে থেকে সিঙ্গাপুরে অবস্থান করা নাজিম দেওয়ানকে তিন বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ইউনিয়নপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী পরিবার ও মাম লা সূত্রে জানা যায়, ২০১৭ সালে পারিবারিকভাবে নাজিম দেওয়ান ও ফাহিমা আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনের পাঁচ বছর পর ২০২২ সালে কোনো কারণ না জানিয়ে স্ত্রীকে গোপনে তালাক দেন নাজিম। সে সময় তাদের একমাত্র কন্যাসন্তানের বয়স ছিল মাত্র তিন বছর। তালাক দেওয়ার পরপরই নাজিম সিঙ্গাপুরে চলে যান এবং স্ত্রী ও সন্তানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে অসহায় ফাহিমা আক্তার নিজের ও সন্তানের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে মির্জাপুর পারিবারিক আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নাজিম দেওয়ানকে ভরণপোষণ, দেনমোহর ও খোরপোষ বাবদ মোট ৪ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা পরিশোধের রায় দেন এবং ডিক্রি জারি করেন। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রে প্তারি পরোয়ানা জারি করেন।
স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তা রি পরোয়ানা জারির পরও নাজিম দেওয়ান একাধিকবার দেশে এলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশের নজর এড়িয়ে চলছিলেন। সম্প্রতি তিনি পুনরায় দেশে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে
গ্রে প্তার করে। গ্রেপ্তা রকৃত নাজিম দেওয়ান উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মৃত বারেক দেওয়ানের ছেলে। ভুক্তভোগী ফাহিমা আক্তার বলেন, “তালাক দিয়ে চলে যাওয়ার পর থেকে আমি আমার মেয়েকে নিয়ে চরম অবহেলা ও মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছি। এত বছরেও সে আমাদের কোনো খোঁজ নেয়নি।” মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রে প্তারকৃত নাজিম দেওয়ানকে সোমবার দুপুরেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাপান প্রতি সেকেন্ডে রেকর্ড ১.০২ পেটাবিট ইন্টারনেট স্পিড অর্জন করেছে।
জাপান প্রতি সেকেন্ডে রেকর্ড ১.০২ পেটাবিট ইন্টারনেট স্পিড অর্জন করেছে। এই স্পিডে মাত্র ১ সেকেন্ডেই পুরো নেটফ্লিক্সের ভিডিও ডাউনলোড করা সম্ভব।
বর্তামানে জাপান হলো বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেটের দেশ। গবেষকরা প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিটের অসাধারণ গতি অর্জন করেছেন। যা চোখের পলকে পুরো নেটফ্লিক্স লাইব্রেরি ডাউনলোড করার জন্য যথেষ্ট দ্রুত।
আজ শুক্রবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চগতির রেল নেটওয়ার্ক, সেরা বিমানবন্দর ও ভূমিকম্প প্রতিরোধী ভবনের সঙ্গে জাপান তার অবকাঠামোগত উন্নতিতে আরো এক ধাপ এগিয়ে গেছে। এটি এখন বিশ্বের দ্রুততম ইন্টারনেটের দেশ।
জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) একটি প্রতিবেদন অনুসারে, দেশটির ইন্টারনেট ওয়েব ব্রাউজিং ও ডাউনলোডের গতি যুক্তরাষ্ট্রের গড় ইন্টারনেট গতির চেয়ে ৩৫ লাখ গুণ বেশি।
সুমিতোমো ইলেকট্রিক ও ইউরোপীয় অংশীদারদের সহযোগিতায় এনআইসিটির ফোটোনিক নেটওয়ার্ক ল্যাবরেটরি দল, বিশ্বের দ্রুততম ইন্টারনেট উদ্ভাবন করেছে। এ ইন্টারনেট ১৯ কোর বিশিষ্ট একটি বিশেষ ফাইবার অপটিক কেবল ব্যবহার করে প্রতি সেকেন্ডে ১ হাজার ৮০৮ কিলোমিটার বেগে ডেটা পাঠাতে পারে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, সুমিতোমো ইলেকট্রিক অপটিক্যাল ফাইবার কেবলটি ডিজাইন করেছে ও এনআইসিটি একটি আন্তর্জাতিক দলের সহযোগিতায় ট্রান্সমিশন সিস্টেমটি তৈরি করেছে।
এনআইসিটির গবেষকরা ট্রান্সমিটার, রিসিভার ও ৮৬.১ কিলোমিটার দৈর্ঘ্যের ১৯টি লুপিং সার্কিট ব্যবহার করেছেন। এই লুপের মধ্য দিয়ে সংকেতগুলো রেকর্ড গতিতে ২১ বার মোট ১ হাজার ৮০৮ কিলোমিটার অতিক্রম করেছে ও ১৮০টি ডেটা স্ট্রিম বহন করেছে বলে এনডিটিভির ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
গ্যাজেটের তথ্য অনুসারে জানা যায়, জাপানের নতুন ইন্টারনেট গতির মাধ্যমে প্রায় ১০০ গিগাবাইট জায়গা দখল করা পুরো ইংরেজি উইকিপিডিয়া এক সেকেন্ডে ১০ হাজার বার ডাউনলোড করা যাবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এক সেকেন্ডের মধ্যে ৮ কে মানের ভিডিও ডাউনলোড করা সম্ভব হবে। অপটিক ফাইবার কেবলটি ০.১২৫ মিলিমিটার পুরু, যা আমাদের বর্তমান ইন্টারনেট অবকাঠামোতে ব্যবহৃত তারের মতোই আকারের।
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী গ্রেফতার
ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী গ্রেফতার
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক খোলা কাগজের প্রতিনিধি সাংবাদিক মানিকের ওপর সেই হামলাকারী বায়োজিদসহ দুই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এরআগে নকল দুধ তৈরির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মানিকের ওপর হামলার চালিয়ে তার পা ভেঙে দেয় বায়োজিদসহ কয়েকজন দুর্বৃত্ত।
রবিবার রাতে উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
বায়োজিদ উপজেলার দিলপাশার ইউনিয়নের পুঁইবিল গ্রামের মো. মহসিন আলীর ছেলে। তিনি পাবনা-৩ আসনের (আওয়ামী লীগ) সাবেক সাংসদ মকবুল হোসেনের আত্মীয় ও উপজেলা ছাত্রলীগের কর্মী। অপরজন সুমন হোসেন উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আয়েজউদ্দিন মানিকের (কসাই) ছেলে ও কলেজ ছাত্রলীগ কর্মী।
এরআগে গত ১১ মে গভীর রাতে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরদিন এ ঘটনায় অষ্টমনিষার বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিস্ফোরক মামলায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
মির্জাপুর বাজারের সন্ত্রাসী নয়ন শিক্ষক পরিবারের সবার উপর হামলা চালায়।
মির্জাপুর বাজারের সন্ত্রাসী #নয়ন (পিতা আঃ কুদ্দুস) এর দ্বারা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক কে.এম. জাহাঙ্গীর কবির স্যার এবং তার পরিবার কিভাবে হামলার স্বীকার হয় তার বিস্তারিত দেখুন ভিডিও তে।
গত ১৩/১২/২০২৫ রোজ-শনিবার,আনুমানিক সকাল সারে ৮ টার দিকে সন্ত্রাসী #নয়ন,নয়নের বাবা-কুদ্দুস,নয়নের মা- নাজমা,নয়নের তিন বোন- নিশা,টুকটুকি ও বিথী সবাই মিলে
জাহাঙ্গীর স্যার এবং তার স্ত্রী মোছাঃ লিনা পারভীন(প্রধান শিক্ষক,আলীচক সরকারি প্রাথমিক বিদ্যালয়) সহ স্যারের পরিবারের সবার উপর হামলা চালায়।সম্ভবত হামলাকারীরা-স্যার এবং তার পরিবারকে মেরে ফেলার উদ্দেশ্য নিয়েই এ হামলা চালিয়েছিলো।
দুঃখজনক হলেও সত্য এতো বড় একটা সন্ত্রাসী হামলা করার পরেও আসামিরা এখনও অবাধে নিরদ্বিধায় বাজারে ঘুরে বেড়াচ্ছে।আর ওদিকে স্যারের স্ত্রী মাথায় অনেকগুলো সেলাই নিয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন😥
প্রশাসন এখনও কেন যে অপরাধীদের আটকাচ্ছেন না তা আমার বোধগম্য নয়।
আমার দাবী এবং এলাকাবাসীর দাবি খুব তাড়াতাড়ি আসামিদের ধরে স্যার ও স্যারের পরিবার সহ মির্জাপুর বাসী সবাইকে নিরাপত্তার ব্যাবস্থা করুন।
দরকার হলে আমার এর বিচারের জন্য রাস্তায় দ্বাড়াবো,দরকার পরলে মানববন্ধন করবো।
আরো একবার প্রশাসনের কাছে অনুরোধ,
আমারা সবাই এর সুষ্ঠু বিচার চাই 🙋♂️
আর সবার কাছে অনুরোধ রইলো ভিডিও টা শেয়ার করে ছড়িয়ে দিন যেন প্রশাসনের নজরে খুব ভালোভাবে আসে👍
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
ক্যান্সার আক্রান্ত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ
১০ দিন পর গ্রেপ্তার স্ত্রী ও তার প্রেমিক
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ
বিশেষ প্রতিবেদক
পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা গ্রামে ক্যান্সার আক্রান্ত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
ঘটনার ১০ দিন পর জানাজানি হলে অভিযুক্ত স্ত্রী শারমিন খাতুন ও তার প্রেমিককে আটক করেছে পুলিশ।
বিষয়টি শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে জানতে পেরে পরিবারের সদস্যরা পুলিশকে জানায়৷ পরে তাদের আটক করা হয়। এর আগে গত ৩০ নভেম্বর চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বরদানগর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত স্বামী শের আলী (৩৫) বরদানগর দক্ষিণপাড়া গ্রামের ভোলা প্রামানিকের ছেলে।
আর অভিযুক্ত শের আলীর স্ত্রী শারমিন খাতুন (২৬) কাটেঙ্গা গ্রামের শাহ আলমের মেয়ে এবং তার প্রেমিক অনিক (২২) একইগ্রামের মহাজন সরকারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর কাটেঙ্গা গ্রামের বাসিন্দা শের আলীর মৃত্যু হয়। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। স্বাভাবিক মৃত্যু হিসেবে বিষয়টি শুরুতে মেনে নিলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যুকে ঘিরে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়।
জানা যায়, শের আলীর চিকিৎসার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন ও ইউটিউবারদের মাধ্যমে চিকিৎসা সহায়তার অর্থ সংগ্রহ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, সেই অর্থের একটি বড় অংশ শারমিন মাঝেমধ্যেই তার প্রেমিক অনিক (২২) কে দিতেন।
মৃত শের আলীর ফুপাতো ভাই এনামুল হোমেনের দাবি, শারমিন ও অনিকের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে হওয়া কথোপকথন ঘেঁটে টাকা লেনদেনের একাধিক তথ্য পাওয়া যায়। ওই চ্যাটিং থেকেই প্রথম নিশ্চিত হওয়া যায় যে, চিকিৎসার জন্য উত্তোলিত অর্থ নিয়মিতভাবে অন্যত্র চলে যাচ্ছিল।
ঘটনার সত্যতা যাচাইয়ে পরিবারের সদস্যরা কৌশল অবলম্বন করেন। শারমিনের ব্যবহৃত মোবাইল ফোন থেকেই অনিককে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসতে বলে মেসেজ পাঠানো হয়। অনিক সেই মেসেজের জবাব দিয়ে টাকা নিতে যান।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি এলাকায় পৌঁছালে আগে থেকেই সতর্ক থাকা স্থানীয়রা তাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন বক্তব্য ও পরস্পরবিরোধী তথ্য দিলে সন্দেহ আরও ঘনীভূত হয়।
পরে আটক অনিক ও শারমিন স্থানীয়দের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, প্রায় চার মাস ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। অনিক দাবি করেন, তিনি প্রথমে শারমিনের ননদ নদীর সাথে সম্পর্কের সূত্রে ওই বাড়িতে যাতায়াত করেন। একপর্যায়ে অনিক ও শারমিন পরকিয়ায় জড়িয়ে পড়েন। তাঁদের মধ্যে একাধিকবার সাক্ষাৎ ও শারীরিক সম্পর্কের কথাও স্বীকার করেন তারা।
আটক শারমিন এলাকাবাসীর সামনে স্বীকার করে জানান, গত ৩০ নভেম্বর একসঙ্গে দশটি ঘুমের ওষুধ তার স্বামী শের আলীকে খাইয়েছিলেন। পরে শের আলীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং অস্বাভাবিক আচরণ শুরু হয়। কিছু সময়ের মধ্যেই তাঁর মৃত্যু হয়। সবাই তার মৃত্যু ক্যান্সারে হয়েছে মনে করে দাফন সম্পন্ন করেন।
শের আলীর মা শিরীনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার অসুস্থ ছেলেকে ওর বউ ঘুমের ওষুধ খাইয়েছে। সে সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। পরে এসে দেখি আমার ছেলে আর বেঁচে নেই। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”
খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গেলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক না করে অভিযোগ না থাকার কথা বলে স্থানীয়ভাবে সালিশের সুযোগ দিয়ে ফিরে যায় বলে অভিযোগ ওঠে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে রাত সাড়ে আটটার দিকে গ্রাম্য নেতাদের উপস্থিতিতে সালিশ বসানোর প্রস্তুতির সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পুনরায় ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর শারমিন ও অনিককে আটক করে থানায় নেওয়া হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন বলেন, মৃত ব্যক্তির পরিবারে পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেয়নি বা মামলা করেনি। যেহেতু ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে, সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে তাদের পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠানো বন্ধে ব্যবস্থা নিল বিকাশ অ্যাপ
গ্রাহকের লেনদেন আরও নির্ভুল ও সুরক্ষিত করতে বিকাশ অ্যাপের ‘সেন্ড মানি’ সেবায় যুক্ত হলো আরও একটি সতর্কীকরণ ধাপ বা ‘ডিসক্লেইমার’। সেভ করা নাম্বারের বাইরে অন্য কোনো নাম্বারে তাড়াহুড়ো করে সেন্ড মানি করার সময় ভুল নাম্বারে টাকা পাঠানোর বিড়ম্বনা এড়াতেই বিকাশ অ্যাপে এই সুবিধা যুক্ত করা হয়েছে।
এখন থেকে বিকাশ অ্যাপে সেভ করা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে ‘সেন্ড মানি’ করার সময় একটি ‘ডিসক্লেইমার প্রম্পট’ বা সতর্কীকরণ বার্তা দেখা যাবে, যেখানে বলা আছে ‘নাম্বারটি সঠিক কি না তা অনুগ্রহ করে আবার চেক করুন’। সেই অনুযায়ী নাম্বারটি নিশ্চিত হয়ে পরবর্তী ধাপে টাকার পরিমাণ উল্লেখ করে সেন্ড মানি করলেই ভুল নাম্বারে টাকা পাঠনোর কোনো বিড়ম্বনা থাকে না।
‘সেন্ড মানি অটো পে’ সেট করার সময় এবং ‘গ্রুপ সেন্ড মানি’-তে সেভ করা নাম্বারের বাইরে অন্য কোনো নাম্বার যোগ করার সময়েও এই সুবিধা পাওয়া যাবে।
এছাড়া আরও কিছু বিষয়ে নজর রাখলে ভুল নাম্বারে টাকা পাঠানোর কোনো বিড়ম্বনাই থাকে না-
১. নতুন কোনো নাম্বারে সেন্ড মানি করার আগে প্রাপকের সাথে কথা বলে নাম্বারটি নিশ্চিত করে নেয়া যেতে পারে।
২. সেভ করা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে সেন্ড মানি করার সময় নাম্বারটি কয়েকবার মিলিয়ে নেয়া ভালো।
৩. টাকার পরিমাণ প্রবেশ করার পর টাকার অংক ঠিক আছে কি না তা দেখে নেয়া দরকার।
৪. ভুল নাম্বারে টাকা পাঠিয়ে ফেললে দ্রুত বিকাশ হেল্পলাইন ১৬২৪৭, অফিশিয়াল ওয়েবসাইট/ লাইভ চ্যাট অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে।

সুরক্ষিত এই সেন্ড মানি সেবার পাশাপাশি এই মুহূর্তে বিকাশ গ্রাহকরা মোবাইল রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট, মার্চেন্ট পেমেন্ট, অ্যাড মানি, ইউটিলিটি বিল পেমেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফি পরিশোধ, ই-টিকেটিং, ডোনেশন, বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ, ইন্স্যুরেন্স ও মাইক্রোফাইন্যান্স এর পেমেন্ট, ডিজিটাল ন্যানো লোন ও সেভিংসসহ নানান সেবা ব্যবহার করছেন।
সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
একযোগে র্যাবের ৬ ব্যাটালিয়নে নতুন অধিনায়ক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ছয়টি ব্যাটালিয়নের অধিনায়ককে (সিও) একযোগে বদলি করা হয়েছে। এছাড়া বাহিনীটির আরও পাঁচটি উইংয়ের পরিচালকদেরও বদলি করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, র্যাব-৮ এর অধিনায়ক করা হয়েছে লে. কর্নেল মাহমুদুল হাসানকে, র্যাব-৪ এর অধিনায়ক করা হয়েছে লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে, র্যাব-২ এর অধিনায়ক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খানকে, র্যাব-১২ এর অধিনায়ক করা হয়েছে মো. মারুফ হোসেনকে, র্যাব-১০ এর অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ ফরিদ উদ্দিনকে ও র্যাব-১৪ এর অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মহিবুল ইসলামকে।
এছাড়া র্যাব সদর দপ্তরের অপারেশনস ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার, র্যাব সদর দপ্তরের প্রশাসন ও অর্থ ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল আবু নাঈম মো. তালাত, র্যাব সদর দপ্তরের যোগাযোগ ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার মো. রোকনুজ্জামান, র্যাব সদর দপ্তরের ট্রেনিং উইংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম গণি, র্যাব সদর দপ্তরের তদন্ত ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান।
একই আদেশে র্যাব-৪ এর পুলিশ সুপার বেগম জয়িতা শিল্পীকে র্যাব-১৪, ক্যাপ্টেন ফয়সাল ইবনে মঈনকে র্যাব সদর দপ্তরের প্রশাসন ও অর্থ ইউংয়ে, লেফটেন্যান্ট আবুল হাশেম সবুজকে র্যাব-১২, অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিয়ার রহমানকে র্যাব-১১ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসানকে র্যাব-৩ এ পদায়ন করা হয়েছে।
‘কোহলি আমাদের তিন নম্বর ওপেনার’
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমেই বাজিমাত করেছিলেন বিরাট কোহলি। করেছিলেন অনবদ্য সেঞ্চুরি। দীর্ঘ প্রায় তিন বছর পর সেঞ্চুরি পাওয়ার কারণে উচ্ছ্বসিত কোহলি থেকে শুরু করে পুরো ভারতের মানুষ। বিভিন্ন মহল থেকে দাবি উঠছে, বিরাট কোহলিকে দিয়ে যেন টি-টোয়েন্টিতে ইনিংস ওপেন করানোর জন্য।
কিন্তু এ নিয়ে আসলে টিম ইন্ডিয়ার ভাবনা কী? ভারতীয় টিম ম্যানেজমেন্ট কী কোহলিকে দিয়ে ইনিংস ওপেন করাবে? কোহলি কী আবারও রোহিত শর্মার ওপেনিং পার্টনার হয়ে উঠবেন? ভক্তদের চাওয়া-পাওয়ার মূল্যায়ন কী সত্যিই তারা করবে?
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ সেপ্টেম্বর। সিরিজ সামনে রেখে আজ মোহালিতে মিডিয়ার মুখোমুখি হয়েছে অধিনায়ক রোহিত শর্মা। সেখানেই তাকে দিতে হয়েছে কোহলিকে ওপেনার হিসেবে খেলানো হবে কি হবে না সে প্রশ্নের জবাব। সে সঙ্গে সব গুঞ্জনের সমাধানও করে দিয়েছেন।
অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছেন, তার সঙ্গে ভারতীয় দলের অন্য ওপেনার অবশ্যই লোকেশ রাহুল। তার অবস্থানের নড়চড় হবে না। বিরাট কোহলি ইনিংস ওপেন করতে পারেন, তবে নিয়মিত নয়। মাঝেমধ্যে। তিনি মূলতঃ তৃতীয় ওপেনার হিসেবে ভূমিকা পালন করতে পারেন।
রোহিত শর্মা বলেন, ‘রাহুল (দ্রাবিড়) ভাই এবং আমি ওপেনিং বিষয়টা নিয়ে অনেক আলাপ করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি, বিরাট কোহলিকে দিয়ে কিছু কিছু ম্যাচে ওপেন করানো হবে। কারণ, তিনি আমাদের তৃতীয় ওপেনার।’
‘সর্বশেষ ম্যাচে (আফগানিস্তানের বিপক্ষে) আমরা দেখেছি (ওপেনার হিসেবে) তিনি কি করেছেন। আমরা সত্যিই এ ব্যাপারে খুবই খুশি।’ আফগানদের বিপক্ষে ওপেন করতে নেমে অপরাজিত ১২২ রান করেছিলেন কোহলি।
লোকেশ রাহুলই রোহিত শর্মার সঙ্গে মূল ওপেনার হিসেবে দায়িত্ব পালন করবে এবং ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে কোনো পরীক্ষা-নীরিক্ষা করবে না বলেও জানিয়ে দিয়েছে। রোহিত বলেন, ‘লোকেশ রাহুলই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের হয়ে ইনিংস ওপেন করবেন। আমরা এই পজিশনে খুব বেশি পরীক্ষা-নীরিক্ষা করতে যাবো না।’
কি অবস্থায় আছে বিপিএল? ফ্র্যাঞ্চাইজি হচ্ছে কারা?
বিপিএল হচ্ছে সব সম্ভবের আসর। যার শেষ বলে কিছু নেই। সেই শুরু থেকেই এ কথা প্রচলিত। কাজেই এবারও শেষ পর্যন্ত কি হবে? কোন কোন কর্পোরেট হাউজ অংশ নেবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।
তবে এখনকার খবর, আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে যে বিপিএলের আসর বসবে, তাতে বড় ও নামী ফ্র্যাঞ্চাইজি বলে প্রতিষ্ঠিত বেক্সিমকো এবং জেমকন গ্রুপ দল নিতে আগ্রহ দেখায়নি।
জানা গেছে, এখন পর্যন্ত ৯টি কর্পোরেট হাউজ বিপিএলে দল নিতে আগ্রহী । তার মধ্যে আখতার গ্রুপ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), বসুন্ধরা গ্রুপ (রংপুর রাইডার্স), প্রগতি গ্রুপ (সিলেট সানরাইজার্স), ফরচুন গ্রুপের (বরিশাল) মত পুরোন ফ্র্যাঞ্চাইজি দল কিনতে আগ্রহ দেখিয়েছে।
এছাড়া দুটি নতুন কর্পোরেট হাউজও আবেদন করেছে। সেখানে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট এবং মাইন্ড ট্রি নামের আরেকটি কর্পোরেট হাউজও আছে।
এর পাশাপাশি আগ্রহী ফ্র্যাঞ্চাইজির তালিকায় তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও শেষ পর্যন্ত আবেদন জমা দিয়েছে। জানা গেছে, তারা ফ্র্যাঞ্চাইজি হওয়ার আবেদন করেছে নির্ধারিত সময়ের পর।
মোট কথা ৯টি কর্পোরেট হাউজ এখন পর্যন্ত আবেদন করেছে। সেখান থেকে ৭টি হাউজকে চূড়ান্ত করা হবে। কবে সেই নামগুলো প্রকাশ করা হবে এবং কারা কারা হবে বিপিএল ২০২৩-এর ফ্র্যাঞ্চাইজি?
তা জানতেও ক্রিকেট অনুরাগীদের রাজ্যের আগ্রহ। তবে বিসিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার ঘোষণা বহুদুরে, তার দিন তারিখও জানানো হয়নি।
আজ রোববার এসব নিয়ে কথা বলতে গিয়ে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন জানালেন, আমাদের যারা আবেদন করেছে, সেটা আইসিসির গাইডলাইন মেনে। এর মাঝে ২-১ জন নতুনও আছে। সে কারণে আমাদের যাচাই-বাছাইয়ের ব্যাপার আছে। তবে তিনি যোগ করেন, ‘এগুলো আমরা করে ফেলছি।’
বিসিবি সিইও আরও জানান, তারা (বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল) এখন আসরের স্পন্সরশিপ নিয়েই মূলতঃ ব্যস্ত। তাই তার মুখে একথা, ‘অন্য যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে বিশেষ করে স্পন্সরশিপ, অন্যান্য বিষয়- এগুলো নিয়ে আমরা কাজ করছি। কাজ এগিয়ে যাচ্ছে। আমরা হয়তো যখন একটা পূর্ণাঙ্গ বিষয় পাবো, তখন আপনাদের জানাতে পারবো।’
বন্যার্তদের ফ্রি টিকিট দেবে পাকিস্তান
মঙ্গলবার থেকে মাঠে গড়াবে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজের প্রথম চার ম্যাচ হবে করাচিতে। পরে শেষ তিন ম্যাচ খেলতে লাহোরে চলে যাবে দুই দল।
এই সিরিজে বন্যায় আক্রান্ত মানুষদের ফ্রি টিকিট দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত জুন থেকে শুরু হওয়া বন্যার কবলে পড়ে করাচিতে অস্থায়ী আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছেন অনেক মানুষ। তাদেরকে ফ্রি-তে খেলা দেখার সুযোগ দেওয়া হবে।
পাকিস্তানের স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) ডিআইজি মাকসুদ মেমন সংবাদমাধ্যমে জানিয়েছেন এ খবর। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ও বোর্ডের অন্য কর্মকর্তারা মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন।
মাকসুদ বলেছেন, ‘আমরা পিসিবি চেয়ারম্যান ও জাকির খানের সঙ্গে কথা বলেছি। তারা ম্যাচ চলাকালে বন্যায় আক্রান্ত পরিবারদের স্টেডিয়ামে ফ্রি টিকিট দিতে রাজি হয়েছে। এই কঠিন সময়ে স্টেডিয়ামে ফ্রি-তে খেলা দেখতে পারা তাদের মুখে হাসি ফোটাবে।’
এদিকে করাচির আইজি জাভেদ আলম জানিয়েছেন, ইংল্যান্ড দলের নিরাপত্তা নিয়ে কোনো ফাঁকফোকর রাখা হয়নি। তাদের প্রতিশ্রুত নিরাপত্তা পুরোটাই দেওয়া হচ্ছে। পুলিশের এ কর্মকর্তার আশা, করাচিতে পুরো স্টেডিয়াম ভর্তি মানুষ নির্বিঘ্নে ম্যাচ উপভোগ করতে পারবে।
শাহিনকে বিশ্বকাপ খেলতে বারণ সাবেক পাকিস্তানি পেসারের
হাঁটুর ইনজুরির কারণে সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তিনি।
আপাতত চোট কাটিয়ে ফেরার লক্ষ্যে লন্ডনে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন ২২ বছর বয়সী এ বাঁহাতি পেসার। আগামী ১৫ অক্টোবর সরাসরি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন শাহিন। মাঝে নিউজিল্যান্ডের মাটিতে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও থাকবেন না তিনি।
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি ফিট পাওয়ার জন্যই শাহিনকে এসব সিরিজ থেকে সরিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে দেশটির সাবেক পেসার আকিব জাভেদ মনে করেন, শাহিনের আসলে বিশ্বকাপেও খেলা ঠিক হবে না।
সম্প্রতি এক অনুষ্ঠানে আকিব বলেছেন, ‘শাহিন আফ্রিদির মতো ফাস্ট বোলার প্রতিদিন জন্মায় না। শাহিনের জন্য আমার পরামর্শ থাকবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার জন্য। কারণ এই বিশ্বকাপের চেয়েও শাহিন অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
তেজোদ্দীপ্ত বার্তায় প্রশংসায় ভাসছেন সানজিদা
ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে। আজ (সোমবার) বিকেল সোয়া ৫টায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০১৬ সালের আসরে ফাইনালে উঠলেও জয় পায়নি নারী দল।
এবার ফাইনালে নামার আগে আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়ে বলীয়ান পুরো দল। গ্রুপপর্বের তিন ম্যাচের পর সেমিফাইনালেও সহজ জয়ে শিরোপা নির্ধারণী মঞ্চের টিকিট পেয়েছে বাংলাদেশ। এই চার ম্যাচে তারা করেছে ২০টি গোল, বিপরীতে হজম করেনি একটিও।
নেপালে বিপক্ষে ফাইনালের আগে দেশের মানুষের উদ্দেশ্যে উদ্যমী ও তেজোদ্দীপ্ত এক বার্তা দিয়েছেন নারী দলের অন্যতম সেরা ফুটবলার সানজিদা আখতার। যা এরই মধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজেদের জিততে চাওয়ার বাসনা পরিষ্কার করা সেই বার্তার প্রশংসায় ভাসছেন সানজিদা।
সানজিদার লেখার অংশবিশেষ উল্লেখ করে বিশিষ্ট লেখক ও কলামিস্ট আমিনুল ইসলাম নিজের ফেসবুকে লিখেছেন, ‘সানজিদা আখতার নামের মেয়েটার লেখা পড়ে আমার চোখে পানি চলে এসেছে। বাংলাদেশ নারী ফুটবল দলের এই মেয়েটা সাফ ফুটবলের ফাইনাল খেলার অপেক্ষায় আছে।’
তিনি আরও লিখেছেন, ‘প্রিয় সানজিদা, এই দেশকে তোমরাই এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমারা যদি চ্যাম্পিয়ন না-ও হও; কোন ক্ষতি নেই। কারণ আমরা জানি, কতো বাধা পার হয়ে তোমরা আজ এই জায়গায় আসতে পেরেছ। তাই আমাদের কাছে তোমরাই এই দেশের চ্যাম্পিয়ন।’
এছাড়া প্রায় ১২শ’র বেশি মানুষ সানজিদার সেই লেখাটি শেয়ার করেছেন। প্রায় সবারই মতামত অভিন্ন। সানজিদার সাহসী বার্তার পর ফাইনাল নিয়ে আরও বেশি স্বপ্ন দেখতে শুরু করেছেন সবাই। সকলের আশা, এবার নেপালকে হারিয়ে ঠিকই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।
রাতিন রহমান নামের আরেক ফেসবুক অ্যাক্টিভিস্ট নিজের প্রোফাইলে লিখেছেন, ‘সানজিদা আখতার, আপনার শব্দচয়ন আর চিন্তার সুদূরপ্রসারী ব্যাপ্তিতে মুগ্ধ হয়ে গেলাম। এমন দুঃসাহসী সুন্দর আনন্দময়ীদের জন্য বাজি ধরা যায় সবকিছুই! সাবাশ বাঘিনীরা, সবটুকু ভালোবাসা আর শুভকামনা তোমাদের জন্য!’
নিচে সানজিদার পুরো বার্তাটি হুবহু তুলে ধরা হলো:
২য় বারের মতো সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। প্রথমবার ফাইনাল খেলেছি ২০১৬ সালে। সেবার ভারতের বিপক্ষে আমরা হেরে যাই। ৫ বার সাফের মঞ্চে এসে ১ বার রানার্সআপ, ৩ বার সেমিফাইনাল এবং ১ বার গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছি আমরা।
আলহামদুলিল্লাহ, আমরা এবার মাঠে দারুণ ছন্দে রয়েছি, ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। স্বাগতিক হিসেবে ফাইনাল খেলা কিংবা স্বাগতিক দলের বিপক্ষে ফাইনাল খেলা সবসময় রোমাঞ্চকর। এছাড়াও এবারের ফাইনাল ম্যাচটি কিছুটা ভিন্ন। বহুদিন পর সাফ পাবে নতুন কোনো চ্যাম্পিয়ন দেশ। আর তাই এবার রোমাঞ্চকর একটি ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই।
বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের হাত ধরে ২০০৩ সালে দক্ষিন এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিলো বাংলাদেশ। এখনো আমরা সেই গল্প শুনি। বাংলাদেশ ফুটবলের বড় সাফল্যের মহাকাব্যে সেটি উজ্জ্বলতম অংশ হিসেবে বিবেচিত হয়। এবার আমাদের জেতার সময় এসেছে। আমাদের দলের প্রতিটি সদস্য এটি জিততে মুখিয়ে আছে।
যারা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেই সকল স্বপ্নসারথিদের জন্য এটি আমরা জিততে চাই। নিরঙ্কুশ সমর্থণের প্রতিদান আমরা দিতে চাই। ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনী কে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরো নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।
পাহাড়ের কাছাকাছি স্থানে বাড়ি আমার। পাহাড়ি ভাইবোনদের লড়াকু মানসিকতা, গ্রাম বাংলার দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের হার না মানা জীবনের প্রতি পরত খুব কাছাকাছি থেকে দেখা আমার। ফাইনালে আমরা একজন ফুটবলারের চরিত্রে মাঠে লড়বো এমন নয়, এগারোজনের যোদ্ধাদল মাঠে থাকবে, যে দলের অনেকে এই পর্যন্ত এসেছে বাবাকে হারিয়ে, মায়ের শেষ সম্বল নিয়ে, বোনের অলংকার বিক্রি করে, অনেকে পরিবারের একমাত্র আয়ের অবলম্বন হয়ে।
আমরা জীবনযুদ্ধেই লড়ে অভ্যস্ত। দক্ষিন এশিয়ার শ্রেষ্ঠত্বের জন্য শেষ মিনিট পর্যন্ত লড়ে যাবো। জয় - পরাজয় আল্লাহর হাতে। তবে বিশ্বাস রাখুন, আমরা আমাদের চেষ্ঠায় কোনো ত্রুটি রাখবো না ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য।
পুষ্পার দ্বিতীয় পর্বে আল্লু অর্জুনের আকাশছোঁয়া পারিশ্রমিক!
‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির পর খ্যাতির শীর্ষে উঠে এসেছেন আল্লু অর্জুন। ছবিটির পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দর্শকরা। ২০২৪ সালে পুষ্পার দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তি পেতে পারে। শিগগির শুরু হবে এ সিনেমার শুটিং।
‘পুষ্পা ২’-এর জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক পাচ্ছেন আল্লু অর্জুন। আর তাতেই দেশের সবচেয়ে দামি অভিনেতাদের তালিকায় এক লাফে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। পেছনে ফেলেছেন সালমান খান ও অক্ষয় কুমারকে।
পুষ্পার প্রথম পর্বের পর দর্শকদের মধ্যে আল্লু অর্জুনকে নিয়ে যে উন্মাদনা দেখা গেছে, তাতেই ধারণা করা হচ্ছিল, আগামী ছবিতে তার পারিশ্রমিক বাড়বে কয়েকগুণ। হয়েছেও তাই।
ভারতীয় গণমাধ্যমের খবর, ‘পুষ্পা: দ্য রুল’-এর জন্য ১২৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন আল্লু। সিনেমাটির দ্বিতীয় পর্বের মোট বাজেট ৪৫০ কোটি। তার মধ্যে ১২৫ কোটি এরইমধ্যে পকেটে পুরে ফেলেছেন ছবির নায়ক। প্রযোজকরাও এ ক্ষেত্রে বিশেষ কার্পণ্য করেননি। ফলে অক্ষয় কুমার ও সালমান খানদের পেছনে ফেলে দেশের সবচেয়ে দামি অভিনেতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন আল্লু।
সালমান খান তার আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর জন্য একই পারিশ্রমিক নিয়েছেন।
‘পুষ্পা: দ্য রুল’-এ আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করছেন রাশমিকা মানদানা। নতুন পর্বে নতুন চমক হিসাবে থাকতে পারেন দক্ষিণের আরও এক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সূত্রের খবর, তার সঙ্গে কথা বলেছেন পরিচালক সুকুমার।
সম্প্রতি ‘গুড বাই’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও ‘পুষ্পা’-র পরবর্তী পর্ব নিয়ে মুখ খুলেছেন রাশমিকা। জানিয়েছেন, দিন দুয়েকের মধ্যেই শুটিংয়ের কাজ শুরু করবেন তারা। ২০২৪ সালের মকর সংক্রান্তিতে বহুপ্রতীক্ষিত এই ছবি মুক্তি পেতে পারে।
তোমার মুখের হাসিটা অটুট থাকুক এভাবেই, নিককে প্রিয়াঙ্কা
১৬ সেপ্টেম্বর ছিল নিক জোনাসের জন্মদিন। ৩০-এ পা দিয়েছেন প্রিয়াঙ্কার স্বামী। জন্মদিন উপলক্ষে বরের জন্য পার্টির আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা।
পার্টিতে কোনো কিছুরই কমতি রাখেননি বলিউড অভিনেত্রী। নিকের পছন্দ অনুযায়ী গলফ কোর্সে আয়োজন করা হয় পার্টির।

মুক্তি পেলো ব্রিটনি স্পিয়ার্স ও এলটনের ‘হোল্ড মি ক্লোজার’
মুক্তি পেয়েছে মার্কিন পপস্টার ব্রিটনি স্পিয়ার্স ও কিংবদন্তী ব্রিটিশ পপ সংগীতশিল্পী স্যার এলটন জনের গাওয়া ‘হোল্ড মি ক্লোজার’ গানটি। শুক্রবার (২৬ আগস্ট) গানটি মুক্তি পায়।
গানটি এরই মধ্যে সুপার হিট হয়েছে।
সাপ্তাহিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি থেকে জানা যায়, হোল্ড মি ক্লোজার জনের ১৯৭১ সালের ক্লাসিক হিট গান। এটি নতুন করে রেকর্ড করা হয়েছে।
গানটি গত বছরের হিট গান ‘কোল্ড হার্ট (পিএনএইউ রিমিক্স)’-এর কথা মনে করিয়ে দেয়। যদিও জন গত কয়েক বছরে নতুন মিউজিক রিলিজ করেছেন। ২০২১ সালে জন এলটন তার ১৬টি গানের ‘দ্য লকডাউন সেশনস’অ্যালবাম বের করেন।
ডেটে গেলেই ইলন মাস্কের প্রেমিকার গলা কাটবেন অ্যাম্বার হার্ড!
মানহানির মামলায় প্রাক্তন স্বামী জনি ডেপের কাছে হেরেছেন অ্যাম্বার হার্ড। উল্টে ক্ষতিপূরণ হিসেবে দিতে হচ্ছে ১৩৪ কোটি টাকা। সেই টাকা কীভাবে দেবেন ‘অ্যাকোয়াম্যান’ এর অভিনেত্রী? এই নিয়েই শুরু হয় জল্পনা।
জনির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অ্যাম্বার যে টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে সম্পর্কে ছিলেন তা সবার জানা। অনেকেরই ধারণা, মাস্কের প্রেমে পড়েই ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ন’ তারকার সঙ্গে প্রতারণা করেছেন অ্যাম্বার। আইনি লড়াইয়ের সময়ও নাকি মাস্ক তাকে আর্থিকভাবে সহায়তা করেছেন। তাহলে মাস্কই কী অ্যাম্বারের ভরসা?
জানা যায়, মামলায় সর্বস্বান্ত হয়ে এখন অ্যাম্বারের কাছে পর্যাপ্ত অর্থ নেই। এরই মধ্যে আগের বাড়ি বিক্রি করে ছোট বাড়িতে উঠেছেন তিনি। এছাড়া ধার-দেনা মেটাতেও হিমসিম খেতে হচ্ছে এই অভিনেত্রীকে। এর ওপর প্রাক্তন স্বামীর থেকে ৭০ লাখ ডলার ভরণপোষণ পাওয়ার পরে দুটি দাতব্য সংস্থাকে অর্থ সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এত কিছুর পর অ্যাম্বার এখন মাস্কেরই শরণাপন্ন হবেন বলে মনে করছেন অনেকে। শোনা যায়, অ্যাম্বারের কন্যা ওনাঘের বাবাও আসলে মাস্ক। সারোগেসির মাধ্যমে তার জন্মের সময়ে ইলনই শুক্রাণু দান করেছিলেন। সম্প্রতি মাস্কের প্রেমিকা জিয়াকে ডেটে গেলে গলা কেটে রেখে দেবেন বলে হুমকি দিয়েছেন অ্যাম্বার। নিজেই এক সাংবাদিক বৈঠকে সে কথা ফাঁস করেন। এখনো যে মাস্ককে নিয়ন্ত্রণ করে চলেছেন তার প্রাক্তন প্রেমিকা অ্যাম্বার, সেই ইঙ্গিতই দেন তিনি।
স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে ‘জিন’
বাস্তবে দেখা না গেলেও এবার সিনেমার পর্দায় দেখা যাবে জিন। খ্যাতিমান অস্ট্রেলিয়ান নির্মাতা জর্জ মিলার এই জিন দর্শকদের সামনে হাজির করবেন।
গত ২৬ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় জর্জ মিলার পরিচালিত ছবি ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’। আগামী ২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে।
৭৫তম কান চলচ্চিত্র উৎসবে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর পর এটি বেশ আলোচনায় আসে।
কল্পকাহিনিনির্ভর এ ছবিতে অদ্ভুত ক্ষমতাবান এক জিনের দেখা মিলবে। এ জিনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা।
রিডলি স্কটের আমেরিকান গ্যাংস্টার (২০০৭) এবং প্রমিথিউস (২০১২), সুপার হিরো চলচ্চিত্র থর, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন (২০১৫) ও এর অনুবর্তী পর্ব অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮), প্যাসিফিক রিম (২০১৩), বিস্টস অব নো নেশন (২০১৫) ছবিগুলোতে অভিনয়ের মাধ্যমে নিজেকে দারুণভাবে জানান দিয়েছেন তিনি। পরে জেমস বন্ড হিসেবেও তার নাম আলোচনায় এসেছে।
‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ ছবিতে তার সঙ্গে আরেকটি অন্যতম প্রধান চরিত্রে থাকছেন অস্কারজয়ী অভিনেত্রী টিলডা সুইনটন। অন্যদিকে এ ছবির মাধ্যমে সাত বছর পর আবারও পরিচালকের আসনে ফিরেছেন জর্জ মিলার।
৭৭ বছর বয়সী এ নির্মাতার আগের ছবি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ৬৮তম কান উৎসবে প্রতিযোগিতা বিভাগের বাইরে দেখানো হয়। এরপরের আসরে তিনি প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
‘ম্যাড ম্যাক্স’ সিরিজের চারটি ছবি পরিচালনার জন্য বিখ্যাত জর্জ মিলার। তিনি এখন ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ছবির প্রিক্যুয়েল ‘ফিউরিওসা’ বানাচ্ছেন।
আরব্য রজনীর আলাদিনের গল্পে যেমন চেরাগ ঘষলেই দৈত্য বেরিয়ে আসে। এরপর চেরাগের মালিক হুকুম দিলেই পালন করে সে। এমন দৈত্যের মতোই এক জিন দেখা যাবে ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ ছবিতে।
একজন নারী লেখিকার সামনে হঠাৎ হাজির হয় জিন। সে নিজের মুক্তির বিনিময়ে তিনটি ইচ্ছাপূরণ করার প্রতিশ্রুতি দেয়। তুরস্কের ইস্তাম্বুলে একটি হোটেল রুমে তাদের কথোপকথন অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যায়। অদ্ভুত এ জিনের ক্ষমতা দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন ভক্তরা।
বাংলাদেশের মেয়েদের ফাইনাল দেখুন টি স্পোর্টসে
ক্রীড়াপ্রেমীদের সুখবর দিলো দেশের একমাত্র খেলাধুলাভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। বিকেল সোয়া ৫টায় বাংলাদেশ ও নেপালের মধ্যকার নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসের পর্দায়।
নেপালের কাঠমান্ডুতে চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো বাংলাদেশে বসে দেখার জন্য বেশ ভোগান্তিই পোহাতে হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সরবরাহকৃত লাইভ স্ট্রিমিং লিংকের মাধ্যমে দেখা গেছে সেমিফাইনাল পর্যন্ত ম্যাচগুলো।
তবে এবার ফাইনাল ম্যাচটি সরাসরি দেখানোর ঘোষণা দিয়েছে টি স্পোর্টস। তারা লিখেছে, 'সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ফাইনাল বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি সরাসরি দেখবেন আজ বিকেল ৫:১৫ টায় শুধুমাত্র টি স্পোর্টসের পর্দায়।'
এই ফাইনাল ম্যাচে বাংলাদেশ-নেপাল; দুই দলের সামনেই ইতিহাস গড়ার হাতছানি। যারা জিতবে তারাই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে নেপাল। আগের তিন ম্যাচের তিনটিতেই বাংলাদেশকে হারিয়েছে।
তবে চলতি সাফে দুর্দান্ত ফর্মে রয়েছে সাবিনা খাতুনের দল। ফাইনালে ওঠার পথে চার ম্যাচে ২০টি গোল করেছে তারা। বিপরীতে হজম করেনি একটিও। তাই এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়েই ফাইনালে মাঠে নামবেন নারী ফুটবলাররা।





