রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

নিশি রাতের সরকারকে না হটানো পর্যন্ত আন্দোলন চলবে

 বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বর্তমান সরকার মানুষের ভোটে নির্বাচিত হয়নি। এ সরকার রাতের আঁধারে ভোট কেটে ক্ষমতায় রয়েছে। নিশি রাতের এ সরকারকে না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

শামা ওবায়েদ সরকারের উদ্দেশে বলেন, ‘ঢাকায় এসি রুমে বসে জনগণ বেহেশতে আছে বলছেন? গ্রাম অঞ্চলে আসেন, দেখেন জনগণ কোন


অবস্থায় আছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেভাবে বাড়িয়েছেন, তাতে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।’ তিনি আরও বলেন, ‘এখনো সময় আছে সাধারণ জনগণের পাশে আসুন, তাদের কাছে ক্ষমা চান, তাতে জনগণ ক্ষমা করলেও করতে পারেন।’

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি হাবীবুর রহমান তালুকদার। বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহসভাপতি মাহবুব আলী মিয়া, ঢাকা উত্তর যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলিমুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলালুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা প্রমুখ।


শেয়ার করুন

লেখক:

সম্পাদক : মোঃ সজিব হোসেন সজিব ডিজাইন লিমিটেডের একটি প্রতিষ্ঠান © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | সংবাদ৫২.জিকিউ মির্জাপুর অফিস রোড, ভাওড়া বাজার, মির্জাপুর,টাঙ্গাইল মোবাইল: +৮৮ ০১৩১৬৯৫৯০০০ ই-মেইল: sozibhossainofficial@gmail.com