রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী গ্রেফতার

ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী গ্রেফতার

 ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী গ্রেফতার

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক খোলা কাগজের প্রতিনিধি সাংবাদিক মানিকের ওপর সেই হামলাকারী বায়োজিদসহ দুই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 


এরআগে নকল দুধ তৈরির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মানিকের ওপর হামলার চালিয়ে তার পা ভেঙে দেয় বায়োজিদসহ কয়েকজন দুর্বৃত্ত। 



রবিবার রাতে উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।


বায়োজিদ উপজেলার দিলপাশার ইউনিয়নের পুঁইবিল গ্রামের মো. মহসিন আলীর ছেলে। তিনি পাবনা-৩ আসনের (আওয়ামী লীগ) সাবেক সাংসদ মকবুল হোসেনের আত্মীয় ও উপজেলা ছাত্রলীগের কর্মী। অপরজন সুমন হোসেন উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আয়েজউদ্দিন মানিকের (কসাই) ছেলে ও কলেজ ছাত্রলীগ কর্মী। 


এরআগে গত ১১ মে গভীর রাতে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরদিন এ ঘটনায় অষ্টমনিষার বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়।


ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বিস্ফোরক মামলায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশকে তিন শত্রু মোকাবিলা করতে হচ্ছে: ইনু

বাংলাদেশকে তিন শত্রু মোকাবিলা করতে হচ্ছে: ইনু

 



জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশ ও দেশের জনগণকে তিন শত্রুগোষ্ঠী মোকাবিলা করতে হচ্ছে। এরা হলো রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী, জনগণের প্রাপ্য ও হক চুরি করে খেয়ে ফেলা দুর্নীতিবাজ লুটেরা, চাটার দল, চোরের দল;  জনগণের পকেটকাটা বাজার সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট এবং রাষ্ট্রের মৌলিক অস্তিত্ব অস্বীকারকারী ধর্মান্ধ সাম্প্রদায়িক উগ্রবাদী রাজনৈতিক শক্তি ও তাদের রাজনৈতিক সঙ্গী।

আগামী ৩১ অক্টোবর জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে গৃহীত বছরব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ও সহযোগী সংগঠনগুলোর যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাসদ সভাপতি এসব কথা বলেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাসানুল হক ইনু বলেন, এই তিন শত্রু মোকাবিলা করাই দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ও জনগণের প্রধান দায়িত্ব। তিনি জাসদের নেতা-কর্মীদের উদ্দেশে এই শত্রুদের বিরুদ্ধে সংগ্রামের ধারায় দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে গা ঝাড়া দিয়ে মাঠে নামার আহ্বান জানান।

সরকারকে কোনো অজুহাত না দেখিয়ে এ তিন শত্রু দমন করতে হবে উল্লেখ করে ইনু বলেন, শত্রুদের মোকাবিলা করতে হলে আওয়ামী লীগকে রাজনীতির পথে আসতে হবে, আওয়ামী লীগের ছায়া থেকে দুর্নীতিবাজ, লুটেরাদের বের করে দিতে হবে। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত–তালেবানি শক্তি’ পুনরুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের জন্য যে হুমকি দিচ্ছে, তা প্রতিরোধে আওয়ামী লীগকে একলা চলো নীতি ছেড়ে মুক্তিযুদ্ধের আদর্শের ওপর জাতীয় ঐক্য গড়ে তোলার পথে আসতে হবে।

১ অক্টোবর বিকেলে ঢাকাসহ দেশের সব জেলা-উপজেলায় একযোগে মশাল মিছিল, ৩১ অক্টোবর ঢাকায় সমাবেশ এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই চার মাসে জেলা-উপজেলায় জনসভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতির খুঁটিনাটি নিয়ে আলোচনা হয় জাসদের ওই যৌথ সভায়।

সভায় জাসদের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট, জাতীয় কৃষক জোট, জাতীয় নারী জোট, জাতীয় যুব জোট, জাতীয় আইনজীবী পরিষদ, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ ছাত্রলীগ (ননী-মাসুদ) কেন্দ্রীয় কমিটি ও মহানগর কমিটির নেতারা অংশ নেন।

জাসদের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক প্রবীণ জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার ছাড়াও মীর হোসাইন আখতার, ফজলুর রহমান, আফরোজা হক, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, উম্মে হাসান, মোখলেছুর রহমান, শওকত রায়হান, মোহাম্মদ মোহসীন, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান, মোহাম্মদ নুরুন্নবী, সাজ্জাদ হোসেন, মোহম্মদ সেলিম, জাতীয় নারী জোট নেত্রী সৈয়দা শামীমা সুলতানা, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাতীয় যুব জোট সহসভাপতি আমিনুল আজিম, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক কণক বর্মণ, বাংলাদেশ ছাত্রলীগ (ন-ম) সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ বক্তব্য দেন।

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে মারমুখী আচরণ করছে

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে মারমুখী আচরণ করছে

 


ঢাকাসহ দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সিলেট জেলা বিএনপি এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিল–পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকার পুলিশকে বিএনপির প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করছে। প্রতিনিয়ত এখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের হামলা, গ্রেপ্তার করা হচ্ছে।

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বেলা তিনটায় নগরের রেজিস্ট্রারি মাঠে এক প্রতিবাদ সভা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম। এটি সঞ্চালনা করেন সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, হাবিবুর রহমান, এমদাদ হোসেন চৌধুরী ও সালেহ আহমদ খসরু, সদস্য জিয়াউল হক, মাহবুব কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, মোর্শেদ আহমদ, আকতার রশীদ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী প্রমুখ।

সভায় বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতা আঁকড়ে রেখে দুঃশাসনের মাধ্যমে দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। অগণতান্ত্রিক সরকারের অধীনে দেশ চলতে পারে না। মানুষের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশ প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। সরকার গণতন্ত্রকে হত্যা করার পর এখন মানুষের বাক্‌স্বাধীনতাও কেড়ে নিতে চাচ্ছে।

সভা শেষে মহানগর বিএনপির উদ্যোগে নগরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

নিশি রাতের সরকারকে না হটানো পর্যন্ত আন্দোলন চলবে

নিশি রাতের সরকারকে না হটানো পর্যন্ত আন্দোলন চলবে

 বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বর্তমান সরকার মানুষের ভোটে নির্বাচিত হয়নি। এ সরকার রাতের আঁধারে ভোট কেটে ক্ষমতায় রয়েছে। নিশি রাতের এ সরকারকে না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

শামা ওবায়েদ সরকারের উদ্দেশে বলেন, ‘ঢাকায় এসি রুমে বসে জনগণ বেহেশতে আছে বলছেন? গ্রাম অঞ্চলে আসেন, দেখেন জনগণ কোন


অবস্থায় আছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেভাবে বাড়িয়েছেন, তাতে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।’ তিনি আরও বলেন, ‘এখনো সময় আছে সাধারণ জনগণের পাশে আসুন, তাদের কাছে ক্ষমা চান, তাতে জনগণ ক্ষমা করলেও করতে পারেন।’

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি হাবীবুর রহমান তালুকদার। বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহসভাপতি মাহবুব আলী মিয়া, ঢাকা উত্তর যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলিমুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলালুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা প্রমুখ।

চবিতে ছাত্রলীগের ফের অবরোধের ডাক

চবিতে ছাত্রলীগের ফের অবরোধের ডাক

 বিবাহিত ও চাকরিজীবীদের বাদ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি পুনর্গঠন-বর্ধিত করার দাবিতে অবরোধের ডাক দেওয়া হয়েছে।


চবি শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের ডাকা এই অবরোধ আজ সোমবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হয়। অবরোধের কারণে বন্ধ রয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী বাস। এ ছাড়া আটকে আছে শাটল ট্রেন। এতে স্থগিত হতে পারে বিশ্ববিদ্যালয়ের চলমান ক্লাস ও পরীক্ষা।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক এস এম মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভোর সাড়ে পাঁচটার দিকে কয়েকজন এসে পরিবহন দপ্তরের ফটকে তালা দেন। এ সময় তাঁরা কয়েকটি বাসের চাবিও নিয়ে যান। তাই ক্যাম্পাস থেকে কোনো বাস নগরের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমির মোহাম্মদ মুছা প্রথম আলোকে বলেন, শিক্ষকদের বাস চলাচল বন্ধ থাকায় তিনি নিজেও ক্যাম্পাসে আসতে পারেননি। শিক্ষকেরা ক্যাম্পাসে আসতে না পারলে পরীক্ষা স্থগিত হওয়া স্বাভাবিক।তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরীক্ষা স্থগিতের বিষয়ে বিভাগের সভাপতিরা সিদ্ধান্ত নেবেন।